শান্তিপুর শহরে প্রতিমা নিরঞ্জনের পথেই বৈদ্যুতিক তার থেকে আগুন প্রতিমায় - The News Lion

শান্তিপুর শহরে প্রতিমা নিরঞ্জনের পথেই বৈদ্যুতিক তার থেকে আগুন প্রতিমায়




দি নিউজ লায়ন ;  মঙ্গলবার রাতে নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ে দূর্গা পূজার শোভাযাত্রা চলাকালীন একটি বারোয়ারীর দূর্গা প্রতিমার গায়ে হঠাৎই আগুন ধরে যায় ৷ ঘটনার বিবরনে স্থানীয় মানুষ জানিয়েছেন শান্তিপুরের সূত্রাগড়ের স্পোর্টিং ক্লাবের দূর্গা প্রতিমা প্রত্যেক বছর দশমীতেই বিসর্জন হয় ৷


 কিন্তু সরকারী বিধি নিষেধে এবার একাদশীতে  সন্ধ্যায় শোভাযাত্রা বার হওয়ার পর কদবেলতলা এলাকায় বাঁক ঘুরতে গিয়ে ইলেকট্রিকের তারে আটকে গেলে তৎক্ষণাৎ  ইলেকট্রিকের তার থেকে দেবীর গায়ে আগুন লেগে যায় ৷ ফলে শোভাযাত্রার পিছনে আটকে থাকা টোটো, অটো, লড়ি এবং সাধারন মানুষ ছোটাছুটি শুরু করেন ৷


 মুহূর্তের মধ্যে স্পোর্টিং ক্লাবের  উদ্যোক্তারা ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এবং স্থানীয় মানুষের চেষ্টায় প্রচুর পরিমানে জল ঢালা শুরু হতেই  তারপর আগুন নিয়ন্ত্রনে আসে ৷ ফলে বড়ো সড়ো দূর্ঘটনার হাত থেকে রক্ষা পান স্থানীয় মানুষ এবং দেবী দূর্গাও ৷ রাস্তা ছোট এবং ইলেকট্রিকের তার নীচুতে হওয়ায় প্রশাসন এবং স্থানীয় উদ্যোক্তাদের কাছে শোভাযাত্রার আগে বিষয়গুলি নিয়ে ভাববার আবেদন জানিয়েছেন ওয়াকিবহাল মহল ৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.